ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ওটিপি ছাড়াই নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় অভিযোগ
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক নারী গ্রাহকের নগদ অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪২ হাজার ২৫০ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খাতুন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৫টা ৫২ মিনিটে সালমা খাতুনের নগদ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ১৫০ টাকা একটি মোবাইল নম্বরে (০১৬১৪.....১) চলে যায়।
পরদিন ৩০ জুলাই বেলা ১১টা ৪৯ মিনিটে একইভাবে আরও ৩২ হাজার ১০০ টাকা পাঠানো হয় আরেকটি নম্বরে (০১৭৭৮.....২)। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় বিষয়টি তার নজরে আসে।
সালমা খাতুনের নামে খোলা ওই নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করতেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী নার্গিস পারভীন। তিনি কামারখন্দ উপজেলার বাসিন্দা।
নার্গিস পারভীন জানান, সালমা খাতুনের সম্মতিতেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তিনি নিয়মিত গ্রাহকদের কিস্তির টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করতেন। তবে ২৯ ও ৩০ জুলাই দুই দফায় বড় অঙ্কের টাকা আসার পর তা উত্তোলন করতে গিয়ে দেখতে পান, অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। পরে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তাকে জানানো হয়, অ্যাকাউন্টটি সম্ভবত হ্যাক হয়েছে।
ভুক্তভোগী সালমা খাতুন বলেন, “আমি কোনো ওটিপি কাউকে দিইনি, এমনকি কোনো এসএমএস বা ফোনও আসেনি। তারপরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। নগদের অব্যবস্থাপনার কারণেই প্রতারকরা টাকা তুলতে পেরেছে। আমি আমার টাকা ফেরত চাই।”
বিষয়টি নিয়ে কামারখন্দ থানার এএসআই মাসুদ রানা জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ভুক্তভোগী যদি সরাসরি নগদ অফিসে যোগাযোগ করেন, তাহলে দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ