ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্ত্রীকে নিয়ে মক্কায় শাহরুখ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি নিয়ে গুঞ্জন
ডুয়া ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা শাহরুখ খানের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানকে নিয়ে সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থান করছেন। এই ছবি ছড়িয়ে পড়ার পর গুঞ্জন ওঠে, বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শাহরুখপত্নী গৌরী খান?
সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি ও ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। মানুষের মধ্যে ভয়ও সৃষ্টি করছে। এর আগেও বলিউড তারকা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানার ক্ষেত্রেও এমন ধরনের গুজব ছড়ানো হয়েছিল।
বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি এআই দিয়ে তৈরি। এর সঙ্গে বাস্তবতার কোন সম্পর্ক নেই বলে জানা গেছে।
১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। তিনি পরিবারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে শাহরুখ খানের গলায় মালা দিয়েছিলেন। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া একটি সাধারণ ঘটনা, সেখানে শাহরুখ-গৌরীর সংসার এখনও অটুট। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোতে গৌরী তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, তাদের সম্পর্ক সবসময় ভারসাম্যপূর্ণ থাকে এবং তিনি স্বামীর ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। তবে, তিনি নিজে ধর্ম পরিবর্তন করবেন না এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার থাকা উচিত বলে তিনি মনে করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)