ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অনলাইনে ডিলার নিয়োগ দেবে টিসিবি
নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে নির্দিষ্ট পণ্য বিক্রির লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চার জেলায় ডিলার নিয়োগ দেবে। আগ্রহীকারীরা ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবে।
তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ডিলার নিয়োগ করা হবে। আগামী ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারশিপের জন্য আবেদন কেবল অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। সরাসরি টিসিবি অফিসে গিয়ে, ডাকযোগে, কিংবা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সারা দেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা বা সিটিতে এখনো টিসিবির ডিলার নিযুক্ত হয়নি, সেখানে ধাপে ধাপে অনলাইনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের টিসিবির ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত