ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
এক জেলাতেই পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর জেলায় গত এক বছরে পানিতে ডুবে প্রায় ১২৫ শিশু মৃত্যুবরণ করেছে, যার মধ্যে শুধু সদর উপজেলাতেই মৃত্যু হয়েছে ৪০ শিশুর।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ উপলক্ষে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য তুলে ধরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সভা শেষে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কমলনগর ও রামগতি উপজেলাতেও দিবসটি উদযাপন করা হয়।
সভায় জানানো হয়, গত এক বছরে পানিতে ডুবে রায়পুরে ২০ জন, রামগঞ্জ ও কমলনগরে ২৮ জন করে এবং রামগতি উপজেলায় ৯ শিশুর মৃত্যু হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, লক্ষ্মীপুর একটি নিচু এলাকা হওয়ায় বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটা শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। সামান্য অসাবধানতাই শিশুর মৃত্যুর কারণ হতে পারে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং শিশুদের সাঁতার শেখানোর ওপর জোর দেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে