ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল
ডুয়া ডেস্ক: কোরবানির ঈদের পর আগামী জুন মাসের শেষের দিকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্য নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে পরীক্ষার রুটিন প্রস্তুত করা হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত পরিকল্পনা চলছে।
তিনি আরও বলেন, কোরবানির ঈদের সময়েই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। সম্ভাব্য পরীক্ষার সূচির (রুটিন) খসড়া প্রস্তুতের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই সম্ভাব্য পরীক্ষার সূচি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো সম্ভব হবে।
এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু হবে। কলেজগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এরপরে ফরম পূরণের কাজ শুরু হবে।
একইভাবে অতীতে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া