ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, চলছে গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট এলাকায় পাহাড়ি দুর্গম অঞ্চলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ও ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে একটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, অভিযানের সময় সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনীর ওপর গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায় এবং সন্ত্রাসীদের অবস্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে।
সংস্থাটি আরও জানায়, অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত