ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক ইস্যুতে বৈঠক আজ
পাল্টা শুল্ক ইস্যুতে আজ মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়। এ বৈঠকে অংশ নিতে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়।
প্রতিনিধিদলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে আজ (২৯ জুলাই) ও আগামীকাল (৩০ জুলাই) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এসব আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ‘শুল্ক নিয়ে ইউএসটিআরের সঙ্গে বৈঠকটি আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে যা সশরীরে কিংবা অনলাইন যেকোনোভাবে হতে পারে। তবে যেহেতু বিষয়টি দর-কষাকষির তাই আমরা সশরীরে বৈঠকের পক্ষে জোর দিচ্ছি।’
উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। স্থগিতাদেশ শেষ হওয়ার আগের দিন ৮ জুলাই ট্রাম্প নতুন করে বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।
বর্তমানে বাংলাদেশ গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে। নতুন হার কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ। এর আগে এ বিষয়ে ইউএসটিআরের সঙ্গে দুই দফা বৈঠক করেছে বাংলাদেশ সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়