ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা?
ডুয়া ডেস্ক : অল্প কিছুদিনের পরিচয় থেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি।
পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান-রোজার বিয়ে। বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নবদম্পতি।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা।
আপাতত দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। সেখান থেকে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দু’জন। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন রোজা। কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান।
এদিকে একদিন আগেই সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)