ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এবার রাম চরণের ছবির অনুষ্ঠানে এসে প্রাণ গেল ২ ভক্তের
ডুয়া ডেস্ক: গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে আল্লু অর্জুনের 'পুষ্পা টু: দ্য রুল' ছবির বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিল তার ৮ বছরের ছেলে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল নায়ক আল্লু অর্জুনের বিরুদ্ধে। এর কারণে একদিন জেলে কাটিয়েছিলেন তিনি। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। অভিনেতাও ক্ষতিপূরণের ঘোষণা দেন।
এ ঘটনার ঠিক এক মাস পর রাম চরণের ছবি 'গেম চেঞ্জার' এর প্রচারেও ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। ১০ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই ছবির প্রচার অনুষ্ঠানে উপস্থিত থাকা দুই ভক্ত আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।
দুজনের মৃত্যুর পর 'গেম চেঞ্জার' এর প্রযোজক দিল রাজু নিহতদের পরিবারের জন্য ১০ লাখ রুপি অনুদান ঘোষণা করেছেন। তিনি বলেন, "এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি তাদের পরিবারের পাশে থাকব। শুরুতেই প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেব।"
আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। এর আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)