ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সমাবেশ শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন জামায়াতের নেতাকর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সমাবেশ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সমাবেশ শেষে উদ্যানসহ আশপাশের এলাকাগুলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্কে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে এসব এলাকায় প্রচুর জনসমাগম হওয়ায় রাস্তাঘাট ও পার্ক চত্বরে আবর্জনার স্তূপ দেখা যায়। সমাবেশ শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা জামায়াতের আমির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে অ্যাডভোকেট মাহফুজুল হকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। তিনি বর্তমানে শাহবাগ থানা জামায়াতের আমিরের দায়িত্বে আছেন।
এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, পুরো মাঠ পরিষ্কার করেই শেষ করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের