ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সিরিজ বাঁচানোর লড়াই, বাংলাদেশের একাদশে রদবদল
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ (রোববার) ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
প্রথম ম্যাচের ব্যর্থতার পর একাদশে কিছু পরিবর্তনের আভাস মিলেছে। যদিও অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে তবে কোচ ফিল সিমন্স এখনো তার ওপর আস্থা রাখছেন। ওয়ানডে সিরিজে বাদ পড়লেও টি-টোয়েন্টিতে সুযোগ পেতে পারেন লিটন।
ব্যাটিং লাইনআপে নতুন চমক হতে পারেন জাকের আলী অনিক। প্রথম ম্যাচে না খেললেও আজকের ম্যাচে মিডল অর্ডারকে শক্তিশালী করতে দলে ফিরতে পারেন তিনি। অন্যদিকে বোলিং বিভাগে আসতে পারে বড় পরিবর্তন—তাসকিন আহমেদের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। তার কাটার ও স্লোয়ার ডেলিভারি শ্রীলঙ্কার বিপক্ষে কার্যকর হতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার মাটিতে ছয়টি টি-টোয়েন্টির মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে মোট ১৮ ম্যাচের মধ্যে কেবল ৬টিতেই জয় এসেছে টাইগারদের পক্ষে। যদিও অতীত কিছুটা ভরসা জোগালেও বর্তমান পারফরম্যান্স তুলনায় পিছিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস