ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে পরাজয়ের দিনই গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত অভিষেক হয় সাকিব আল হাসানের। দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলের ২২ রানের জয় এনে দেন তিনি।
৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে হারায় সেন্ট্রাল ডিসট্রিক্টস।
তবে জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর ধরে অনুপস্থিত তিনি। অনেকেই ধরে নিচ্ছেন লাল-সবুজের হয়ে হয়তো এটিই ছিল সাকিবের শেষ অধ্যায়। তবে সেই ধারণা উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
শনিবার (১২ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তার কোনো বিকল্প নেই। জাতীয় দলের দরজা তার জন্য সবসময়ই খোলা। এখন বিষয়টি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’
সাকিবের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগে কীভাবে হতো জানি না তবে বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সিদ্ধান্ত নেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস