ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বন্যায় টেলিকম সেবা রক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার
দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি পদক্ষেপ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরের জন্য ডিজেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, “বন্যার পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার প্লাবিত এলাকাগুলোতে নেটওয়ার্ক সচল রাখতে ডিজেলভিত্তিক জেনারেটর ব্যবহারে প্রয়োজনীয় মবিলাইজেশন শুরু হয়েছে।”
তিনি আরও জানান, দুর্যোগকালীন এ পরিস্থিতিতে সেবাদাতা মোবাইল অপারেটরদের পাশে দাঁড়াতে সরকার স্পেশাল ফান্ড (SOF) থেকে সহায়তা দেবে। এ ফান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অবদানে গঠিত, যা সরকার নির্ধারিত বিশেষ প্রয়োজনেই ব্যবহার করা হয়ে থাকে।
ফয়েজ তৈয়্যব টেলিকম খাতে কর্মরত মাঠপর্যায়ের কর্মীদের ‘সেবা মনোভাব’ এবং ‘নিরলস প্রচেষ্টা’র প্রশংসা করে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা দায়িত্ব পালনে অটুট থাকায় টেলিযোগাযোগ সংযোগ অক্ষুণ্ন রয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় চলমান জলাবদ্ধতা, নদীভাঙন ও বিদ্যুৎ বিভ্রাটের ফলে টেলিকম সেবায় বিঘ্ন ঘটছে। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত