ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বেগমপাড়ার বিলাসী জীবনের গল্প নিয়ে এলো নতুন টেলিফিল্ম
কানাডার আলোচিত বেগমপাড়ায় বসবাসকারী বিত্তশালী প্রবাসী পরিবারের জীবনযাপন ও তাদের পেছনের রহস্যঘেরা অর্থনৈতিক উৎসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বেগমপাড়া’। এটি মুক্তি পেয়েছে রোববার (৬ জুলাই) দুপুর ৩টায়, আরটিভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে। প্রায় ৫৬ মিনিট দৈর্ঘ্যের এই টেলিফিল্ম মুক্তির দুই ঘণ্টার মধ্যেই প্রায় চার হাজার ভিউ পায়।
অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন টেলিফিল্মটি পরিচালনা করেছেন। দীর্ঘদিন কানাডায় বসবাসের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজটি করেছেন। তার ভাষায়, ‘‘দেশ থেকে আসা কিছু মানুষ অবৈধ আয়ে বিলাসী জীবনযাপন করেন বেগমপাড়ায়। এরা সমাজে বিভাজন তৈরি করেছেন। তাদের বাস্তবতা এবং ভেতরের জটিলতাগুলো নিয়েই আমার গল্প।’’
এর আগে এক সাক্ষাৎকারে কামাল হোসেন বলেছিলেন, বেগমপাড়ায় বসবাসরত অনেকেই বাংলাদেশের রাজনীতিবিদ, হুন্ডি ব্যবসায়ী কিংবা দুর্নীতিবাজ। এদের কেউ কেউ শত কোটি টাকার মালিক, দামি গাড়ি-বাড়ি ও জমকালো পার্টিতে ব্যস্ত থাকেন। তাদের জীবনযাপন এতটাই ব্যয়সাধ্য যে, তাদের আর বাঙালি বলে চেনা যায় না।
টেলিফিল্মে এমন পাঁচটি পরিবারের গল্প উঠে এসেছে, যারা অবৈধভাবে উপার্জিত অর্থে স্ত্রী-সন্তানদের কানাডায় পাঠিয়ে দিয়েছেন। সেখানে তারা সম্পূর্ণ ভিন্ন এক জীবন যাপন করছেন—যেখানে অর্থের অভাব নেই, কিন্তু রয়েছে নৈতিকতা ও বাস্তবতার টানাপোড়েন।
নির্মাতা জানান, ‘‘আমি এমন পরিবার দেখেছি যারা প্রতিদিনই পার্টি করছে, কেউ আবার শুধুমাত্র স্ট্যাটাস রক্ষার জন্য কোটি টাকা খরচ করছে। কিন্তু এই জীবনযাপনের পেছনে লুকানো আছে অবৈধ পথে অর্জিত সম্পদ—যার পরিণতি খুব একটা সুখকর হয় না। সেটাই এই ফিকশনধর্মী গল্পে তুলে ধরেছি।’’
‘বেগমপাড়া’ টেলিফিল্মে অভিনয় করেছেন বাংলাদেশের পাশাপাশি কানাডাপ্রবাসী শিল্পীরাও। এতে রয়েছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নায়ির, ইশরাত জাহান, নায়মা ফেরদৌসী ও ইফফাত শারমিন প্রমুখ।
এটি শুধু একটি গল্প নয়—একটি সময়ের প্রামাণ্য প্রতিবেদনও, যেখানে বিত্তের মোহে বাস্তবতা কোথায় যেন হারিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)