ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
লোয়ার অর্ডারের ব্যর্থতায় ২৪৮ রানে থামল বাংলাদেশ
প্রথম ম্যাচের মতোই আজও দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের হাফসেঞ্চুরিতে ভর করে ২৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল।
কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫.৫ ওভারে অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৬৭ রান করেন পারভেজ ইমন। শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তামিম মাত্র ৭ রানে আউট হন ইনিংসের শুরুতেই। শান্ত ১৪ রানে ফিরলে চাপ তৈরি হয় বাংলাদেশে।
তবে ইমন দৃঢ়তায় ফিফটি করেন ৪৬ বলে। শেষ পর্যন্ত ৬৯ বলে ৬৭ রান করেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রানে। মিডল অর্ডারে উঠতি ব্যাটার শামীম হোসেন কিছুটা আশা জাগিয়েও ২২ রান করে আউট হন। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলীর জুটি কিছুটা স্থিরতা ফেরালেও জাকের ২৪ রান করে ফিরে গেলে ভেঙে পড়ে ইনিংস।
শেষ দিকে তানজিম সাকিব ২১ বলে ৩৩ রানের ইনিংসে লড়াকু মানসিকতার পরিচয় দেন। মুস্তাফিজকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস