ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মারা গেছেন সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কন্যা দেশে ফিরলে জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে।
এ টি এম শামসুল হুদা ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সিইসি হিসেবে। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকেই গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃস্থাপনের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং দীর্ঘ সরকারি চাকরি শেষে ২০০০ সালে অবসর নেন।
চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
জাতীয় প্রশাসন ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এ কর্মকর্তা দেশের নাগরিক জীবনে স্থায়ী ছাপ রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল