ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ শুনানি শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাকসুল্লাহ।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে এ মামলার শুনানি শুরু হয়। মামলার নথিপত্রের সংখ্যা ১৫ হাজার ৪৭৭ পাতা। দীর্ঘ ও বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
এর আগে, গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে এই মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়।
গত ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তখন রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়া অবৈধ ও আইনগতভাবে টেকসই নয়। চার্জশিটও আইনত গ্রহণযোগ্য ছিল না বলে মন্তব্য করেন আদালত।
এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই বছরের ২৭ নভেম্বর মামলার রায় প্রয়োজনীয় নথিসহ ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পৌঁছায়।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আজও অনেকে শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে যন্ত্রণাদায়ক জীবন যাপন করছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে