ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে শনাক্ত হওয়া এসব রোগীর মাধ্যমে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৩ জনে।
তবে এই সময়ের মধ্যে করোনায় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩ জনেই অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে করোনা সংক্রমণের চরম অবস্থায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। তবে সময়ের সঙ্গে সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসতে থাকে এবং ২০২২ সালের পর থেকে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)