ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে সফর বাতিলের পথে ভারত
আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) আওতায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৭ আগস্ট থেকে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে সফরটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির সরকার বাংলাদেশে দলের সফর না করার পরামর্শ দিয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “সরকার বলেছে, বাংলাদেশে পরিস্থিতি ঠিক নেই, সেখানে না যাওয়াই ভালো।” এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।
এদিকে ৩০ জুন বিসিবির সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত সফর নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “ভারতের বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা ইতিবাচক, তবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
অন্যদিকে, পাকিস্তান দল যথাসময়ে বাংলাদেশ সফর করবে বলে বিসিবি নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও তরুণ প্রজন্মের মধ্যকার বিরূপ প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করছে। ফলে সফর বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রয়েছে বিসিসিআই।
শেষবার ২০২৪ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা, যার সবগুলোতেই জিতেছিল ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস