ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই শহীদ পরিবার ঝুঁকিতে, ব্যবস্থা নিন: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া শহীদ, আহত, কারাবন্দি ও অগ্রগামী বীরদের নিরাপত্তা ঝুঁকি এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সরকারকে অবিলম্বে এ ঝুঁকি দূর করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
বৃহস্পতিবার (৩ জুলাই) এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জুলাই চিত্র প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “দেশব্যাপী নাশকতার নানা আশঙ্কাজনক চেষ্টার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একাধিকবার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গণসংহতি আন্দোলনের অফিসেও একই ঘটনা ঘটেছে। আমাদের সহযোদ্ধাদের ওপর পটিয়ায় নির্মমভাবে পুলিশের হামলা হয়েছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ যেভাবে এনসিপির নেতাদের সমর্থন দিয়েছে, তা স্পষ্ট করে বলে— যতই ককটেল বা বোমা হামলা হোক না কেন, জনগণ আদর্শ থেকে সরবে না। এনসিপিকে বিচ্ছিন্ন করা যাবে না।”
আখতার হোসেন অভিযোগ করে বলেন, “পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো কিছু ফ্যাসিবাদী মনোভাবের ব্যক্তি সক্রিয় আছে। তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “জুলাই আন্দোলনের বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এগিয়ে আসবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি