ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর কমান্ডার-সহ দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার রাত থেকে ওই এলাকায় ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। পরে জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবরও জানান তারা।
অভিযানে তিনটি এসএমজি, একটি রাইফেল-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের অন্যান্য দিক নিয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত