ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মিয়ানমারকে হারিয়ে চমক বাংলাদেশের
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে সোনালি অধ্যায় রচিত হলো মিয়ানমারের মাটিতে। ফাইনাল রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশ দল। কারণ, স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে এক বিশাল ধাপ এগিয়ে গেছে লাল-সবুজের মেয়েরা।
ঋতুপর্ণা চাকমার জোড়া গোল আর দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে এই জয় এসেছে। ম্যাচের ১৮ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক থেকে প্রথমে প্রতিহত হওয়া বল ফিরিয়ে কোনাকুনি শটে জালে জড়ান ঋতুপর্ণা। ওই ফ্রি কিক পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল শামসুন্নাহারের। পরে দ্বিতীয়ার্ধে আবারও বাঁ দিক থেকে অসাধারণ এক গোল করে দলের লিড দ্বিগুণ করেন ঋতুপর্ণা।
মিয়ানমার ম্যাচে বাংলাদেশ যেমন গোলে কার্যকর ছিল, তেমনি ভাগ্য এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা ম্যাচে এগিয়ে থেকেছে। প্রথমার্ধে মিয়ানমার একবার গোল করেও অফসাইডে বাতিল হয়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। গোলরক্ষক রুপনা চাকমাও গুরুত্বপূর্ণ সময়ে বল ক্লিয়ার করে বড় বিপদ থেকে রক্ষা করেন দলকে।
শেষদিকে মিয়ানমার একটি গোল শোধ করলেও বাংলাদেশের রক্ষণ দেয়াল ভেদ করতে আর পারেনি। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে শীর্ষে এখন বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ধরা-ছোঁয়ার মধ্যে। এমনকি হারলেও গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে, হেড-টু-হেড ব্যবধানের কারণে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে পুরুষ দল এশিয়ান কাপ খেলেছিল। নারীদের জন্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার দ্বার খুলে যাচ্ছে এবারই প্রথমবারের মতো। ফুটবলে বাংলাদেশ এখন নতুন উচ্চতায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস