ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
গত এক দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। মৃত্যুবরণকারী রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮।
নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৬৫ জন, ঢাকার দুই সিটি করপোরেশনে ৯৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৫৫ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ১৮ জন এবং রাজশাহীতে ৫১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী হিসেবে ১৩১৩ জন চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকায় ৩৪৬ এবং ঢাকার বাইরে ৯৬৭ জন ভর্তি আছেন।
২০২৪ সালে ডেঙ্গু রোগে মোট ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জন মারা যান। এ সংখ্যা রোগী ভর্তি ও মৃত্যুর দিক থেকে তৃতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)