ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঋতুপর্ণার গোল, ইতিহাস গড়ার পথে বাংলাদেশের মেয়েরা
নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার মিশনে মিয়ানমারের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১৮তম মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা।
গোলটি আসে বক্সের সামনে থেকে পাওয়া একটি ফ্রি কিক থেকে। প্রথম চেষ্টায় ঋতুপর্ণার নেয়া শট প্রতিহত হয় প্রতিপক্ষের ডিফেন্ডিং দেয়ালে। তবে ফিরতি বলে নিয়ন্ত্রিত ও জোরালো এক কোনাকুনি শটে গোলরক্ষকসহ রক্ষণের সবাইকে পরাস্ত করে বল পাঠান জালে। সঙ্গে সঙ্গে ইয়াঙ্গুনের গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
এই গোলের পেছনে বড় অবদান ছিল শামসুন্নাহার জুনিয়রের। ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে আসেন তিনি। বক্সে ঢোকার আগেই মিয়ানমারের দুই ডিফেন্ডার তাকে থামাতে না পেরে ফাউল করে ফেলেন। রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে ফ্রি কিক দেন, যা থেকে আসে কাঙ্ক্ষিত গোল।
গোলের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ দল খেলায় আধিপত্য দেখাতে শুরু করে। তারা একের পর এক আক্রমণ শানায় এবং দুটি কর্নার আদায় করে। গোলদাতা ঋতুপর্ণার পাশাপাশি শামসুন্নাহার একটি দারুণ সুযোগ মিস করেন। বা দিক থেকে আসা ক্রসে ঠিকঠাক শট নিতে পারলে ব্যবধান বাড়িয়ে নেওয়া সম্ভব ছিল।
র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এবং ঘরের মাঠে খেলায় সমর্থন পাওয়া মিয়ানমার এখনো পর্যন্ত ম্যাচে কাঙ্ক্ষিত আধিপত্য দেখাতে পারেনি। বরং বাংলাদেশ সুশৃঙ্খল রক্ষণ সামলে সুযোগ পেলেই আক্রমণে উঠছে।
উল্লেখ্য, এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আসরের চূড়ান্ত পর্ব, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া, গত আসরের শীর্ষ তিন দল এবং বাছাইপর্বের আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল অংশ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা