ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাংলাদেশের ‘অলিখিত ফাইনাল’ আজ , প্রতিপক্ষ মিয়ানমার
২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিকেল সাড়ে ৩টায় ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
এই ম্যাচে জয় মানেই বাংলাদেশের ইতিহাস গড়া—প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ। ড্র করলে টিকে থাকবে সম্ভাবনা তবে হারলে বিদায়ের আশঙ্কা প্রবল।
প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে ঋতুপর্ণা, আফঈদা, স্বপ্নারা। তবে আজকের প্রতিপক্ষ মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে—বাংলাদেশ যেখানে ১২৮ নম্বরে সেখানে মিয়ানমার আছে ৫৫ নম্বরে।
২০১৮ সালে অলিম্পিক বাছাইয়ে ইয়াঙ্গুনেই মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। মিয়ানমার দুইবার আসিয়ান নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং পাঁচবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে যদিও কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার ঘরের মাঠে তাদের পাশে থাকবে সমর্থকরাও।
তবুও ভয় নয়, জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। কোচ পিটার বাটলার জানিয়ে দিয়েছেন, তার দলের ভেতরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। একই কথা জানিয়েছেন মিডফিল্ডার স্বপ্না রানীও “ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোচের পরিকল্পনা অনুযায়ী খেললে আমরা ভালো কিছু করব, আশা করছি দেশবাসীর দোয়া ও সমর্থন আমাদের সঙ্গে থাকবে।”
তিন দলের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের ও মিয়ানমারের পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে। অন্যদিকে বাংলাদেশ আগামী ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ যেখানে জয় প্রত্যাশিত হলেও আজকের ম্যাচটাই মূল ফাইনাল।
টানা পাঁচ পরাজয়ের হতাশা পেছনে ফেলে এখন নতুন করে জেগে উঠেছে লাল-সবুজ। আজকের ম্যাচেই নির্ধারিত হবে—বাংলাদেশ নারী দল কী তাদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে পারবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস