ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ফরেন সার্ভিস অভিমুখে জুলাই জনতা; কফিন মার্চ ঘোষণা ইনকিলাব মঞ্চের
অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি অভিমুখে লাল মার্চ করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল চারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে জুলাই জনতাদের নিয়ে পদযাত্রা শুরু করে সংগঠনটি।
পদযাত্রায় '"জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না", "গর্যে উঠুক আরেকবার, লাল জুলাইয়ের হাতিয়ার", "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো", "ক্ষমতা না জনতা, জনতা জনতা" সহ নানা স্লোগান দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, বিভিন্ন সংগঠনের জুলাই উদযাপনের ক্যালেন্ডার প্রকাশ করার আগে প্রশ্ন করা উচিত ছিল জুলাই সনদ কোথায়। রাজনৈতিক দলের কারণে জুলাই সনদ ঘোষণা বিলম্ব হলে গণভোটের আয়োজন করেন। এই জুলাই রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের কাছে ছেড়ে দেওয়া যাবে না, এই জুলাই বাংলাদেশের মানুষের। জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত শহীদদের পরিবারসহ সকল মানুষ রাজপথে থাকবে। এই জুলাই সনদ ঘোষণা না হলে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না বলে জানায় হাদি। আন্দোলন করেছে সবাই অথচ সুবিধা ভোগ করছে বিএনপি-জামায়াত, এনসিপি।
শহীদ আনাসের মা সনজিদা খান দিপ্তী হৃদয় বিদারক কণ্ঠে বলেন, হাসিনার ফ্যাসিবাদী আমলের কর্মকর্তারা তাদের পদে বহাল থাকা অবস্থায় আমরা কিভাবে জুলাই সনদ পাব? আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার গঠন হয়েছে। আমরা জুলাই সনদের মাধ্যমে শহিদের স্বীকৃতি চাই এবং রাষ্ট্রপতির অপসারণ চাই। অবিলম্বে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার দাবি জানায় এই শহিদের মা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয় নি। এই সরকার আমাদের ৩০ কার্যদিবসের ঘোষণা করার কথা বললেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানায় সংগঠনটির বক্তারা।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, আগস্টের ৩ তারিখ দুপুর ১২টায় কাফনের কাপড় পড়ে সচিবালয় অভিমুখে কফিন মার্চ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)