ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কার কাছে দেওয়া হবে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব, সিদ্ধান্ত বুধবার
চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব কার কাছে দেওয়া হবে তা নিয়ে বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তবে এটি টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে না।
এনবিআরকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা ঘোষণার প্রজ্ঞাপনে অস্পষ্টতার বিষয়ে কর্মসংস্থান উপদেষ্টা বলেন, "যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, দ্যাট ইজ ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, আগেও প্রজ্ঞাপন নাই। আমি প্রজ্ঞাপন জারি করার লোক। আই এম নোট এ ডিসিশন মেকার। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি প্রজ্ঞাপন জারি করেছি।"
অপর এক প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, "আলোচনার দরকার আছে কী নাই, সে বিষয়ে কথা বলার আগেই ওনারা প্রত্যাহার করে নিয়েছেন। এখন ওনাদের দাবি-দাবা আছে কী নাই, সেটা বুঝলে পরে আমরা বসব।"
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বন্দরে স্থবিরতা দেখা দেওয়ার বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, "বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে, সেগুলো এখন জাহাজীকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে খুব বেশি একটা ক্ষতি হয়নি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত