ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাষ্ট্রপতি ইস্যুতে পিনাকীর পোস্টে তোলপাড়
রাজনীতিতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে লেখক, অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টকে ঘিরে।
'চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি'—এই শিরোনামে সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পিনাকী। একইসঙ্গে আরও দুটি পোস্টে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'নতুন বাংলাদেশের' রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করার কথা জানান।
চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে উঠেছে।
খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।
এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকী আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।
এরপরেই ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একমাত্রা ব্যক্তি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উচু করে লড়াই করতে। খালেদা জিয়া বলেছিলেন ‘ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ শুধু তাই নয়, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন।
পিনাকী আরও বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস- এই দুই মুরব্বি মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা উনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না।
বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন, আমাদের সংসদ সমস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। উনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন