ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৫০ বছরে সর্বনিম্নে মার্কিন ডলার
মার্কিন ডলারের মান গত ছয় মাসে দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মুদ্রার তুলনায় ১০ শতাংশের বেশি কমেছে যা ১৯৭৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ওই বছর যুক্তরাষ্ট্র সোনার সঙ্গে ডলারের সংযুক্তি বাতিল করেছিল—যা অর্থনীতিতে একটি বড় পালাবদলের সূচনা করেছিল।
এবারের দরপতন ঘটেছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতি ও বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদী কৌশল বিশ্ব অর্থনৈতিক কাঠামোতে অস্থিরতা সৃষ্টি করেছে। তার বাণিজ্যিক নীতিগুলো, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ক্রমবর্ধমান সরকারি ঋণ—এই তিনের সম্মিলিত চাপে ডলার দুর্বল হয়ে পড়েছে। ফলে বিশ্ব আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থা ক্ষয়ে যাচ্ছে।
ডলারের দরপতনের সরাসরি প্রভাব পড়ছে মার্কিন নাগরিকদের ওপর—বিদেশ ভ্রমণ হয়ে উঠছে ব্যয়বহুল। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণ হারাচ্ছে। অন্যদিকে এই দুর্বল ডলার রপ্তানিকে প্রতিযোগিতামূলক করে তুললেও আমদানি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তবে শুল্কনীতি ঘন ঘন পরিবর্তিত হওয়ায় এ প্রভাবও অস্থির।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা শুল্ক ছাড় দিয়েছেন এবং মার্কিন স্টক ও বন্ড বাজারে সামান্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে তবুও ডলারের পতন অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পাশাপাশি ইউরো, ইয়েন, পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাঙ্কও ক্রমেই প্রভাব বিস্তার করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি