ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পূর্বে যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করতে চাই না : প্রো-ভিসি ড. মামুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন বলেছেন, গত ১৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা বৈষম্য সৃষ্টি করেছে এবং অপরাধ করেছে আমরা তাদের ক্ষমা করতে চাই না। তাদের কারণে অনেকেই বৈষম্যের শিকার হয়েছে এবং এখনো ট্রমাটাইজড আছেন।
আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ১৫ বছরের ট্রমা থেকে মুক্ত করে ইনক্লুসিভ সোসাইটি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটেড। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। তারমধ্যে অন্যতম হলো বিগত বছরের এই বৈষম্য। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যে ঐক্য এবং ভিশনের প্রয়োজন আছে সেটা মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে।
র্যাংকিয়ের বিষয়ে উপ উপাচার্য বলেন, ইউএস র্যাংকিংসহ বিশ্ব র্যাংকিংয়ে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে সবকিছু নতুনভাবে চিন্তা করতে হয়। সে বাস্তবতায় র্যাংকিং সিস্টেম উপাদানগুলো আমাদের থাকে না। তারপরও আমরা চেষ্টা করছি পার্টিসিপ্যান্ট করছি। প্যারামিটারগুলো বাড়ানোর চেষ্টা করছি। আশাকরি ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে অনেক উন্নতি করবে।
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মূল প্রতিপাদ্য হিসেবে আমরা 'বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়' রেখেছি। আমরা সবাই স্বীকার করব বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তি মূলক সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে। আগামীকাল এক ঝাঁক তরুণ যুক্ত হবে আমাদের সঙ্গে। আমরা তাদের মাঝে বৈষম্যহীন ক্যাম্পা উপহার দিতে চাই।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন ভর্তি হয় তখন বৈষম্যহীন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। শুধু শুধু মেধার ভিত্তিতে। কখনো যেন এর ব্যত্যয় না হয় সে চেষ্টা আমাদের অব্যহত আছে। হলে সিট বন্টনের ক্ষেত্রে মেধা, যোগ্যতা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে বন্টন করতে আমরা চেষ্টা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ