ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘ঢাবির যেসব নারী শিক্ষার্থী আবাসন পাবে না তারা আর্থিক সহায়তা পাবে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব নারী শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে না তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেড়েছে। সে অনুযায়ী আবাসন সুবিধা আমাদের নেই। তাই আমরা আজ বা কালকের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের জন্য কিছু আর্থিক সহায়তা দিব আমরা।
অধ্যাপক বিদিশা বলেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। তার মধ্যে অন্যতম হলো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা। আমরা পর্যালোচনা করছি যাতে যোগ্য ব্যক্তিরা নিয়োগ পায়। স্বাস্থ্য খাতেও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আশাকরি বড় ধরনের পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, যৌন নির্যাতনের পাশাপাশি র্যাগিং এবং বুলিংয়ের বিরুদ্ধে আমরা জির টলারেন্স নীতি গ্রহণ করেছি। গবেষণাকে আমরা প্রাধান্য দিয়েছি, গবেষণা কেন্দ্রগুলোকে আরও কিভাবে কার্যকরী করা যায় সেটা নিয়ে কাজ করছি। আমরা শুরু করেছি, আমরা খুব আনন্দিত কিংবা অনেক কিছু করে ফেলছি তা নয়। কিন্তু আমরা শুরু করেছি এবং আমাদের সদিচ্ছা রয়েছে। এসব ছোট ছোট কাজ কিন্তু এক সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের গুণগত মান বাড়াবে বলে আমরা বিশ্বাস করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের