ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মুক্তিযুদ্ধ এবং জুলাই মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই : ঢাবি উপাচার্য
মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোর সাথে জুলাইকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধ, বায়ান্ন এর ভাষা আন্দোলন, ঊনসত্তর ও নব্বইয়ের অভ্যুত্থানসহ বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আমাদের কাছে গর্বের। এগুলোকে জুলাইয়ের মুখোমুখি করার কোনো সুযোগ নেই। কেউ করতে চাইলে সেটা আমরা বাঁধা দেব। এগুলো আমরা পরম্পরা দেখব এবং একাডেমিক রূপ দেয়ার চেষ্টা করব।
অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা একটি মহিরুহ ছায়াতলে আছি। আমরা যেন সেটি ভুলে না যায়। আমাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে, জুলাই সেই দায়িত্ব আরও বাড়িয়েছে। দায় এবং দায়িত্ব পালনের অন্যতম কর্তব্য হচ্ছে যার যার দায়িত্ব পালন করবেন। সমাজের প্রতি আমাদের দৃষ্টি থাকবে। আমাদের হাত বাড়ানো আছে। আমাদের সাথে থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি। তিনি আরও বলেন, গবেষণার পরিসর আমাদের বাড়াতে হবে। এখন যেটা আছে সেটা পর্যাপ্ত না। বড় মাপের রাজনৈতিক এবং সামাজিক ভূমিকা পালন করতে গিয়ে পড়াশোনার যাতে ক্ষতি না হয় টা আমাদের নিশ্চিত করতে হহে। রাজনৈতিক ভূমিকার চেয়ে শিক্ষা আমাদের প্রাধান্য। আমরা যেন কোনোদিন বিচ্ছিন্ন না হয়। সমাজ আমাদের মূল ভিত্তি। সবাইকে সাথে নিয়ে আমরা বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল