ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার: সোহান
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে জায়গা পাননি উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। গত মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি সেঞ্চুরি হাঁকানোর পর প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন ১১ ম্যাচ, করেছেন ৫১২ রান; দুটি শতক ও দুটি অর্ধশতকের সহায়তায়। আগের বছরও প্রিমিয়ার লিগে তার রান ছিল ৪৯৫।
এমন ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি। বিশেষ করে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটারের প্রয়োজন ছিল—এমন মন্তব্য করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তাই সোহানকে উপেক্ষা করায় হতাশ অনেকে।
এ প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে সোহান বলেন, “জাতীয় দলে খেলাটা সবসময়ই আমার লক্ষ্য। তবে এটাকে আমি ভাগ্যের ব্যাপার বলি। আমি কারও প্রতি অসম্মান দেখিয়ে কিছু বলতে চাই না। আমার কাজ হলো পারফর্ম করা। ভালো সময়ে যতটা ভালো করা সম্ভব, সেটাই করার চেষ্টা করছি যেন ক্যারিয়ারটা এগিয়ে যায়।”
সোহান আরও যোগ করেন, “ক্রিকেটে খারাপ সময় আসেই। এটা স্বাভাবিক। আমি সবসময় রিজিকে বিশ্বাস করি, আল্লাহর ওপর ভরসা রাখি। আমার লক্ষ্য নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম করে যাওয়া। বাকিটা আল্লাহর ইচ্ছা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস