ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
টিএসসিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ফ্রি ওয়াইফাই চালু
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান এবং একাডেমিক কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে ওয়াইফাই ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।
আজ রবিবার এই সংযোগ উদ্বোধনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় এজিএস খায়রুল আহসান মারজান, ঢাবি সেক্রেটারি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরুল হক শান্ত, আইন সম্পাদক শাহরিয়ার জাবির, অর্থসম্পাদক ইকরামুল কবির, ছাত্র কল্যাণ সম্পাদক ইরফান মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের