ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরে এ কর্মসূচিতে অংশ নেয় তারা। ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মাসখানেক আগে বাংলামোটর এলাকায় ট্রাকচাপায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদ নিহত হন। ঘটনার পর ট্রাকচালককে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে মুক্তি পান। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। তারা চালকের জামিন বাতিল করে পুনঃগ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুপুর দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। পরে ধানমন্ডি থানার পেট্রোল ইন্সপেক্টর মোশারফ হোসেন জানান, দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীদের শান্তভাবে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ