ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিআর পদ্ধতি চাওয়া মানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাওয়া মানে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র।
আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, "বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। এটি একটি জটিল প্রক্রিয়া, যা নির্বাচনকে বিলম্বিত করার ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে।"
এ সময় সালাহউদ্দিন আহমেদ বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারকে দ্রুত সময়সূচি ঘোষণার আহ্বান জানান।
এর আগে একইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে ভিন্নমত পোষণ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "পিআর পদ্ধতি ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ।"
একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, "জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প নেই।"
মহাসমাবেশে আরও দাবি জানানো হয়, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, অতীতের নির্যাতন ও গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি