ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন আমিরপুত্র
ডুয়া ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ও তার স্ত্রী রীনা দত্তর বিচ্ছেদ এবং সেই অভিজ্ঞতা ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমিপুত্র জুনেইদ।
২০০২ সালে বিচ্ছেদ হয় রীনা-আমিরের। তাদের সংসারে দুই সন্তান জুনেইদ ও ইরা খান। বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়, তখন জুনেইদের বয়স মাত্র আট বছর।
সাক্ষাৎকারে জুনেইদ বলেন, আমার বাবা-মা দুজনেই ভালো মানুষ। কিন্তু দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকবেনই, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর। কিন্তু বুঝতেই দেননি, তারা আলাদা থাকছেন।
তিনি বলেন, ১৯ বছর বয়স পর্যন্ত তাদেরকে কখনও ঝগড়া করতে দেখিনি আমি। ১৯-য়েই প্রথম ঝগড়া করতে দেখি। আমার ও ইরার (জুনেইদের বোন) বিষয়ে এক হয়ে সবসময় আমাদের পাশে থেকেছেন তারা।
তিনি আরও বলেন, তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল দুজনের। দুইজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দুজনকেই সুখী দেখেছি, এটাই বড় কথা।
আমিরপুত্র বলেন, বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস