ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ, জনবল প্রয়োজন ৮ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৭ জুন) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ১ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
প্রতিষ্ঠানের নাম: পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৫
প্রকাশ সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরন: সরকারি
ক্যাটাগরি১ টি
শূন্যপদ: ৮,০০০ টি
আবেদন করার মাধ্যম: অনলাইনে
আবেদন শুরু করার তারিখ: ০১ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই ২০২৫
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে (জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে)।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
শারীরিক যোগ্যতা: মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
বয়সসীমা: ২০২৫ সালের ২৪ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮–২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেএখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এখানে ক্লিক করে।
আবেদনের সময়সীমা: ২৪ জুলাই, ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল