ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তৃতীয় দিনের শেষে যে আশঙ্কা ঘনীভূত হয়েছিল, চতুর্থ দিন সকালে তা বাস্তবে রূপ নিল। মাত্র ৩৪ বল টিকতে পেরে ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। কলম্বো টেস্টে জিতে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।
গলে ড্র করা প্রথম টেস্টের পর আত্মবিশ্বাসী মনে হলেও কলম্বোতে এসে ব্যাটিং ভেঙে পড়ল বাংলাদেশের। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কার ১৫৮ রানে ভর করে তোলে ৪৫৮। ফলে বাংলাদেশ পড়ে যায় ২১১ রানের ঘাটতিতে।
দ্বিতীয় ইনিংসেও সেই ব্যর্থতার ধারাবাহিকতা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রানে থাকা বাংলাদেশ চতুর্থ দিনে লড়াই করতে পারেনি। চার বল খেলে লিটন দাস (১৪) ফিরতেই সব আশা শেষ। এরপর দ্রুত বিদায় নেন নাঈম (৫), তাইজুল (৬) ও এবাদত (৬)। ব্যাটিংয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা।
উল্লেখ্য করার মত ছিল না টপ অর্ডারের পারফরম্যান্সও। এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম যথাক্রমে ১৯ ও ১২ রানে ফেরেন। মুমিনুল (১৫), শান্ত (১৯), মুশফিক (২৬) ও মিরাজ (১১) শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি। জয়াসুরিয়া নেন ৫ উইকেট, ধনঞ্জায়া ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩৩ (৪৪.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ইনিংস ও ৭৮ রানে
ম্যাচসেরা: পাথুম নিশাঙ্কা
সিরিজসেরা: পাথুম নিশাঙ্কা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস