ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার থেকে শুরু হচ্ছে 'বাফুফে ট্রায়াল'
আজ শুক্রবার ছিল ছুটির দিন, ফলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল নিরিবিলি পরিবেশ। তবে বিকেলে প্রধান ফটকের সামনে ছিল গণমাধ্যমকর্মী ও আগ্রহী জনতার ভিড়। কারণ, বিদেশ থেকে আগত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জন্য আয়োজিত বাফুফে ট্রায়ালের আগের দিন ছিল আজ। মূল ট্রায়াল শুরু হবে আগামীকাল, তার আগে আজ অংশগ্রহণকারী ফুটবলারদের রেজিস্ট্রেশন ও ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাফুফে জানায়, ২৮-৩০ জুন পর্যন্ত ৫২ জন ফুটবলার এই ট্রায়ালে অংশ নেওয়ার কথা থাকলেও আজ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ৪৩ জন। আরও পাঁচজন দোহা থেকে ঢাকার পথে রয়েছেন। ফলে মোট সংখ্যা দাঁড়াতে যাচ্ছে ৪৮ জনে।
এই ট্রায়াল প্রক্রিয়ার সমন্বয় করছেন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুইজন ফুটবলার ইনজুরির কারণে বাদ পড়েছেন, একজন মধ্যপ্রাচ্যের ফ্লাইট সংকটে আটকা পড়েছেন এবং পাঁচজন দোহা হয়ে ঢাকায় আসছেন। ওরিয়েন্টেশনে উপস্থিত ৪৩ জনের মধ্যে ৪১ জনই সাকিবের মাধ্যমে যুক্ত হয়েছেন। এছাড়া তিনজন দোহা থেকে আসা ফুটবলারও তার তত্ত্বাবধানে রয়েছেন।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, যিনি ট্রায়ালের প্রচারণায় মুখ্য ভূমিকা পালন করছিলেন, আজ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। যদিও ট্রায়াল ঘোষণার সংবাদ সম্মেলনে তাকে দেখা যায়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল—ট্রায়ালের ফল কবে প্রকাশিত হবে? ফাহাদ করিম জানান, বাছাইপ্রক্রিয়ায় অংশ নেওয়া ফুটবলারদের পারফরম্যান্স ও তথ্য সংরক্ষণ করা হবে এবং জাতীয় দলের কোচদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হবে।
তবে এই উত্তর অনেক অভিভাবক ও খেলোয়াড়ের কাছে অস্পষ্ট ও হতাশাজনক মনে হয়েছে। ইংল্যান্ড থেকে আসা এক ফুটবলারের অভিভাবক বলেন, “আমারও একই প্রশ্ন—ফল কবে পাবো? অন্তত দেশে ফেরার আগে জানার সুযোগ থাকা উচিত, বাফুফে আমার সন্তানকে বিবেচনায় রেখেছে কি না।” সমন্বয়ক সাকিব মাহমুদও স্বীকার করেছেন, “এই প্রশ্ন যথেষ্ট যৌক্তিক, তবে এখন পর্যন্ত বাফুফে আমাদের কিছু জানায়নি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)