ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ক্রিকেটারের বিরুদ্ধে ১১ ধ'র্ষণের অভিযোগ
বার্বাডোজের কিংস্টন ওভালে চলমান টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দারুণ লড়াই করলেও মাঠের বাইরের এক চাঞ্চল্যকর ঘটনায় আলোড়ন উঠেছে ক্যারিবীয় ক্রিকেটে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্কসহ মোট ১১ জন নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠেছে।
গায়ানাভিত্তিক সংবাদপত্র কেটিউর স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, অভিযুক্ত ক্রিকেটার গায়ানার বাসিন্দা এবং গত বছর গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে দলের সদস্য ছিলেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফররত ক্যারিবীয় স্কোয়াডেও রয়েছেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত তারকা একাধিক নারীকে ধর্ষণ ও যৌন হেনস্তা করেছেন এবং এসব ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেছেন। অভিযোগকারীদের একজন ইতোমধ্যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছিলেন, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তাদের এই নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট অঙ্গনে। তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ ছাড়াই চলতে থাকা পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)