ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ৮ পুলিশ কর্মকর্তা স্বপদে বহাল
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার আটজন এজাহারভুক্ত পুলিশ কর্মকর্তা এখনও স্বপদে বহাল রয়েছেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিনভর আন্দোলন করেন এবং এক প্রেস ব্রিফিংয়ে কঠোর হুঁশিয়ারি দেন।
বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘটনাস্থলে এসে গণশুনানির আয়োজন করতে হবে, যেখানে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মামলার মূল আসামিরা বহাল থাকলেও কম অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার পর তার বড় ভাই রমজান আলী রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন তখনকার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, আরপিএমপি কমিশনার মনিরুজ্জামান, উপকমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান, ওসি রবিউল ইসলামসহ ১০ জন পুলিশ কর্মকর্তা।
তবে এখন পর্যন্ত কেবল এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী