ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সাবেক সিইসির তিন দিনের রিমান্ড মঞ্জুর
রাষ্ট্রদ্রোহ-সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় আদালত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে। এর আগে একই মামলায় সাবেক সিইসি এ কে এম নূরুল হুদাকে ২৩ জুন চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
গত ২২ জুন বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। পরে ২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহসহ আরও কয়েকটি ধারা যুক্ত করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে গাফিলতি এবং জনগণের ভোটাধিকার হরণ করে সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ভয়ভীতি, গায়েবি মামলা, গুম-খুন ও নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
এই মামলায় তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি, সাবেক পাঁচ পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, মো. জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তে ব্যালট, সাক্ষ্য এবং নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। আরও গ্রেফতার ও রিমান্ডের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত