ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন দামে আজ থেকে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আজ থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম হ্রাসের ঘোষণা দেয়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ‘প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি’র বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।
নতুন সোনার দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১,৭২,৮৬০ টাকা (কমেছে ১,৬৬৮ টাকা)
২১ ক্যারেট: ১,৬৪,৯৯৯ টাকা (কমেছে ১,৫৯৮ টাকা)
১৮ ক্যারেট: ১,৪১,৪২৬ টাকা (কমেছে ১,৩৭৬ টাকা)
সনাতনী: ১,১৭,০০২ টাকা (কমেছে ১,১৬৬ টাকা)
এর আগে গত ১৪ জুন সর্বশেষ প্রতি ভরিতে ২,১৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ১,৭৪,৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মে ও জুন মাসে চার দফায় দাম বেড়েছিল সোনার।
রূপার দাম অপরিবর্তিত:
সোনার দাম কমলেও রূপার দর অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট রূপা: ২,৮১১ টাকা
২১ ক্যারেট রূপা: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট রূপা: ২,২৯৮ টাকা
সনাতনী রূপা: ১,৭২৬ টাকা
বাজুস বলছে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আবারো দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি