ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দল চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে: কোচ ফিল সিমন্স
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দাপুটে ড্র করে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। এই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে নামতে চান হেড কোচ ফিল সিমন্স।
কলম্বোয় মঙ্গলবার (২৫ জুন) শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ভাবনার কথা জানান টাইগার কোচ।
তিনি বলেন, “প্রথম টেস্টে যেভাবে খেলেছি, সেখান থেকে অনেক আত্মবিশ্বাস এসেছে। সাধারণত আমরা টেস্ট সিরিজে ধীরগতিতে শুরু করি, কিন্তু এবার তা হয়নি। শুরু থেকেই মনোবল ছিল দারুণ, ছেলেরা ঢাকায় প্রস্তুতির কাজটাও ভালোভাবে করেছে।”
সিমন্স আরও মনে করিয়ে দেন, “গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষেও আমরা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিলাম। এবার প্রথম ম্যাচ থেকেই ছেলেরা ইতিবাচক।”
প্রথম টেস্টের ফল নিয়ে তিনি বলেন, “গলে ড্র করা আমাদের জন্য দারুণ একটা অর্জন ছিল। তারপর তিন দিনের বিরতিতে আমরা ভালোভাবে পুনরুদ্ধার করেছি। এখন পুরো দল আত্মবিশ্বাসী, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।”
কলম্বোর উইকেট নিয়ে সিমন্স বলেন, “গতকাল দেখেছি, উইকেট ভালোই মনে হয়েছে। খেলোয়াড়দের মধ্যে চাঙ্গাভাব আছে, মুড ভালো। আমাদের হাতে সময়ও ছিল মাঝখানে, যা কাজে দিয়েছে।”
শেষে আত্মবিশ্বাসের সুরেই টাইগার কোচের মন্তব্য, “দল চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)