ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চাঙ্গা বাজারে তিন কোম্পানির অসাধারণ পারফরম্যান্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য পরিমাণে উত্থান হয়েছে। এদিন দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন অনেক বেড়েছে। বাজারের এমন পরিস্থিতির মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মা, ইয়াকিন পলিমার এবং সাফকো স্পিনিং। আজ ডিএসইতে এই তিন কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধির পাশাপাশি বিক্রেতা সংকটে হল্টেড হওয়া শিরোপা তুলে নিয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়, যা ছিল গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকায় উঠানামা করেছে। এদিন দিনশেষে ডিএসইতে কোম্পানিটির ১৪ লাখ ১৬ হাজার ৯৫৫টি শেয়ার ১ কোটি ৫৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১১ হাজার টাকা।
আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইয়াকিন পলিমারের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়, যা ছিল গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা থেকে ১২ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। এদিন দিনশেষে ডিএসইতে কোম্পানিটির ৬ লাখ ৭৯ হাজার ৮৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৮৩ লাখ ২৩ হাজার টাকা।
আজ ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়, যা ছিল গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৮০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। এদিন দিনশেষে ডিএসইতে কোম্পানিটির ২ লাখ ৬০ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২৭ লাখ ১২ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য শেয়ার দাম আজ সর্বোচ্চ উচ্চতায় উঠলেও লেনদেনের পরিমাণ ছিল যৎসামান্য। এর কারণ হলো, কোম্পানি তিনটির শেয়ার সর্বোচ্চ তলানিতে নেমে গেছে। কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীরা অনেক দামে কিনেছেন। যার কারণে দিনের সর্বোচ্চ উচ্চতায় শেয়ারগুলো লেনদেন হলেও বিক্রি করার মতো বিনিয়োগকারী পাওয়া যায়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)