ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ঢাবি পরিসংখ্যান গবেষণা ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৩১তম ব্যাচের নবীন বরণ ও ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাহিদা গুলশান স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে মেহজাবীন তাসনিম ইসলাম এবং বিদায়ীদের পক্ষে ফারিয়া রউফ রিয়া অনুভূতি ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সুযোগপ্রাপ্তির সঙ্গে তাদের দায়িত্বও বেড়েছে। ভর্তির এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে এবং পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তিনি খেলাধুলা ও সহশিক্ষামূলক কাজে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা