ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সঙ্গীর ছবি প্রকাশ করে যা বললেন তাহসান
ডুয়া নিউজ: ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। এ বিষয়ে জানতে চাইলে বিকালে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান জনপ্রিয় এই গায়ক। অবশেষে কথা রাখলেন তিনি।
আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তিনি।
সেখানে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
সাথে সাথে তাহসানের ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র ১৩ মিনিটে ১ লাখ ৭৩ হাজার রিয়েকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে। মন্তব্যের ঘরে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাহসানের ভক্ত অনুরাগীরা।
জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।
এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)