ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নিবন্ধনের জন্য আজ ইসিতে যাচ্ছে এনসিপি
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন রবিবার (২২ জুন) ইসিতে আবেদন ফরম জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, "আজ রবিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।"
এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আজ।
গত ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আত্মপ্রকাশের চার মাস পার হলেও এখনো দলটি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেনি। ফলে ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, "নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।"
তিনি আরও বলেন, "দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী— নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।"
আখতার হোসেন বলেন, "মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী