ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
চুয়েট শিক্ষার্থীকে বহিষ্কার, নেপথ্যে যে কারণ
ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদক্ষেপ নেয়।
শুক্রবার (২০ জুন) রাতে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অভিযুক্ত শিক্ষার্থী ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
পরে শনিবার (২১ জুন) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'অভিযুক্ত ছাত্র ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন- এমন লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি ৫(বি) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিবের দপ্তরে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।'
শিক্ষার্থী ৮ জুলাই বিকেল ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, "চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তার বক্তব্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার